ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ ‘সব জায়গায় বসে থাকবে আর খালি আগুন দিবে’, কাদেরকে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী ইউক্রেনজুড়ে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯ আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অন্তর্বাস পরিয়ে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন করছে ইসরায়েলিরা (ভিডিও)

দুই মাসের বেশি সময় ধরে চলছে ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। এর মধ্যে উত্তর গাজার পর দক্ষিণেও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলের সেনারা। এবার সামনে এসেছে গাজায় গণগ্রেপ্তারের দৃশ্য। কেবল গ্রেপ্তার নয়, বেসামরিক লোকদের নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছবি ছড়িয়ে পড়েছে। যেখানে গাজায় গণগ্রেপ্তারের দৃশ্য দেখা গেছে। এসব দৃশ্যে ফিলিস্তিনিদের অন্তর্বাস পরিয়ে চোখ বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। এমনকি ছবিতে তাদের সেনাবাহিনীর গাড়ির মাজেতে ফেলে রাখতে দেখা গেছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ফিলিস্তিনিকে গ্রেপ্তারের প্রেক্ষাপট ও তারিখ স্পষ্ট নয়। তবে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজন ও পরিবার এ বিষয়টি নিশ্চিত করেছে।

সিএনএন গ্রেপ্তার করা ব্যক্তি ও একটি সংবাদমাধ্যমের সাথে কথা বলেছে। এসব কথোপকথনের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে, গ্রেপ্তার ব্যক্তিদের অনেকের সাথে হামাসের কোনো সম্পৃক্ততা নেই।

ইসরায়েলি হামলায় প্রাণ গেল ইসরায়েলি বন্দির
দ্য ইউরো-মেডিটারিয়ান হিউম্যান রাইটস মনিটর গ্রেপ্তার ব্যক্তিদের ছবি প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি সেনারা কয়েক ডজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। এসব লোকের সাথে দুর্ব্যবহার করছে ইসরায়েলি সেনারা।

পর্যবেক্ষক এ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি সেনারা বিক্ষিপ্তভাবে গণগ্রেপ্তার চালাচ্ছে। এ তালিকায় সাংবাদিক, চিকিৎসক, শিক্ষাবিদসহ বৃদ্ধরা রয়েছেন।

সিএনএন জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিও বেইত লাহিয়া অঞ্চলের। বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ফোর্সের মন্তব্য জানতে চাইলে তারা সাড়া দেয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী: চিফ হুইপ

অন্তর্বাস পরিয়ে ফিলিস্তিনি বন্দিদের নির্যাতন করছে ইসরায়েলিরা (ভিডিও)

আপডেট সময় ০৭:২৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩