ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

এক মাসের মধ্যেই কমবে আলুর দাম : বাণিজ্যমন্ত্রী

আগামী এক মাসের মধ্যেই আলুর দাম কমবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে খুব জোরেশোরে বাজারে আলু আসবে তখন আশা করি দাম কমে যাবে। এই মুহূর্তে যেসব আলু বাজারে আসছে তা উত্তরবঙ্গের নীলফামারী, ঠাকুরগাঁওয়ের, তা এখনো পর্যন্ত পর্যাপ্ত নয়।

বুধবার (৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে, দেশজুড়ে ১ কোটি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ ও টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম ডিসেম্বর ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মনশি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এই মুহুর্তে ৬০ টাকা না, আমাদের যে রিপোর্ট তাতে দেখা যায়, ৪২ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে আলু। শুধু ঢাকা শহরে এটি। মফস্বলে এটি ৩৫ থেকে ৩৬ টাকায় বিক্রি হচ্ছে।

খেজুর আমদানিতে শুল্ক বৃদ্ধি করা হয়েছে, এ নিয়ে আমদানিকারীরা প্রশ্ন তুলেছিল এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা শুল্ক কমাতে পারি না। সে জন্য আমরা এনবিআরের কাছে আবেদন জানাতে পারি। সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। আসন্ন মাহে রমজানকে সামনে রেখে যেন তারা শুল্ক একটু কমাতে পারে।

রাজনীতির বাইরে আপনাকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া হয় এতে আপনি খুশি কি না জানতে চাইলে তিনি বলেন, দুটো প্রেক্ষাপট, এই অঞ্চলেই আমি ৫৫ বছর ধরে রাজনীতি করে গেছি, মুক্তিযুদ্ধে গিয়েছি। এটা আমার রাজনৈতিক কেরিয়ার। যখন আমি রাজনৈতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি তখন রাজনীতির পরিচয়টাই প্রধান হয়।

মন্ত্রী আরও জানান, পাশাপাশি ব্যবসায়ে যখন আমি এফবিসিসিআইয়ের সভাপতি ছিলাম সে হিসেবে আমি ব্যবসায়ী হিসেবে পরিচিত। রাজনীতি আর ব্যবসা সাংঘর্ষিক না সহযোগী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

এক মাসের মধ্যেই কমবে আলুর দাম : বাণিজ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩