ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত সরানো হলো দুর্নীতির অভিযোগে আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা আমানউল্লাহকে বেতন বৃদ্ধির দাবিতে ডোমার-নীলফামারী মহাসড়ক অবরোধ পুনঃভর্তির বদলে ‘সেশন চার্জ’, বাড়তি ফি নিয়ে বিপাকে অভিভাবকরা শেরপুর সীমান্তে ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ গ্রাম আদালতের দায়িত্ব পেলেন চন্দ্রগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আবদুল হান্নান হেলিকপ্টারে ঢাকা থেকে নববধূকে বাড়িতে আনলেন ফ্রান্সপ্রবাসী শাহিন ফকির বরগুনা জিলা স্কুলে অভিভাবকদের জন্য ‘ছায়া পরশ’ অপেক্ষমাণ কক্ষের উদ্বোধন মনোহরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মানিকগঞ্জে সমাবেশ, সম্মাননা পেলেন ১৫ নারী

পোশাকশ্রমিকদের আন্দোলনে থমথমে পল্লবী

ঢাকা: পোশাকশ্রমিকদের তৃতীয় দিনের আন্দোলনে থমথমে পরিবেশ বিরাজ করছে রাজধানীর পল্লবীতে। আশপাশের এলাকায় যানবাহন চলাচল ও প্রধান সড়কের দোকানপাট বন্ধ রয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার পর থেকে পল্লবী এলাকায় এমন চিত্র দেখা যায়। মঙ্গলবার আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা করেছিল সরকার দলীয় লোকজন। এ দিনও হামলা হতে পারে আশঙ্কায় আন্দোলনরত শ্রমিকরা লাঠিসোঁটা নিয়ে প্রধান সড়কে অবস্থান করছেন।

মিরপুর ২ নম্বরের মল্লিক টাওয়ারের সিকিউরিটি গার্ড রহিম মিয়া বলেন, সকাল সাড়ে ১১টায় শ্রমিকরা যখন মিছিল নিয়ে আমাদের এখানে এসেছিল তখন দোকানগুলো বন্ধ করা হয়েছিল। তবে শ্রমিকরা কোনো দোকান ভাঙচুর বা বন্ধ করেনি। শ্রমিকরা এখান থেকে চলে যাওয়ার পরে আবার পুনরায় মিরপুর রোডের দোকানগুলো খোলা হয়।

এর আগে সকাল ৮টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকরা। এতে মিরপুর ১০, ১১, ১২ এবং ১ ও ২ নম্বরের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকরা রাস্তায় কোনো যানবাহন দেখলেই ঘুরিয়ে দেন।

সকাল ৮টার দিকে পল্লবী থানাধীন পূরবী বাসস্ট্যান্ড থেকে ১২ নম্বর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে কয়েক হাজার শ্রমিক লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। এরপর তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মিরপুর ১০, ১১, ১২, ১৩ ও ১৪ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আন্দোলনকারী শ্রমিকরা বলেন, গতকাল সরকার দলীয় লোকজন আমাদের ওপর হামলা করেছে। আগামী বছর নতুন বেতন কাঠামো অনুযায়ী আমাদের বেতন ২৩ হাজার টাকা হওয়ার কথা। এ জন্য চলতি মাসে গ্রেড ঠিক করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ গ্রেড পরিবর্তন ও বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি। তারা আগের বেতন বহাল রেখেই কারখানা চালাতে চায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, শ্রমিকরা গত মঙ্গলবারের মতো আজকেও রাস্তায় অবস্থান নিয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

পোশাকশ্রমিকদের আন্দোলনে থমথমে পল্লবী

আপডেট সময় ০২:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩