ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ

বিএনপির শর্তযুক্ত সংলাপে বসবে না আ. লীগ: কাদের

ঢাকা: বিএনপির কোনো শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ যে চারটি শর্ত দিয়েছে বিএনপি, সেগুলো প্রত্যাহার করা হলে সংলাপের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি বলছে তাদের শর্ত আছে। প্রধানমন্ত্রীর পদত্যাগ চায়, সংসদের বিলুপ্তি চায়, তারা তত্ত্বাবধায়ক সরকার চায়- সেটা তাদের প্রথম শর্ত। তারা ইলেকশন কমিশনের পদত্যাগ চায়। আমরা সংলাপের চিন্তা করব, যদি তারা এই চার শর্ত প্রত্যাহার করে নেয়। সংলাপ হলে শর্ত কিসের? শর্তযুক্ত কোনো সংলাপের ব্যাপারে আমাদের চিন্তাভাবনা নেই। বিএনপির কোনো শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না।

তিনি বলেন, অন্য বিষয়গুলো নিয়ে আমাদের আপত্তি নেই। এগুলো আমরা সবাই একমত। ইলেকশন রিলেটেড অন্যান্য যে বিষয়গুলো আছে লেভেল প্লেয়িং ফিল্ডসহ, ইলেকশনে শান্তিপূর্ণ পরিবেশ ইত্যাদি, তাতে আমাদের পক্ষ থেকে কোনো দ্বিমত নেই।

মন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এখানে নির্বাচনকালীন পরিবেশ তারপর লেভেল প্লেয়িং ফিল্ড, পলিটিক্যাল পার্টি হিসেবে অংশগ্রহণকারী দলের যে সুযোগ সুবিধা সে সুযোগ-সুবিধা নিয়ে আমাদের কোন দ্বিমত নেই। আমাদের প্রশ্ন প্রধানমন্ত্রীর পদত্যাগ করলে কার সঙ্গে আলোচনা করবে? রাষ্ট্রপতি আলোচনা করতে চেয়েছেন সেই আলোচনাও তারা বাতিল করেছেন। নির্বাচন কমিশনের সঙ্গে পরপর তারা দুইবার আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছে।

মন্ত্রী বলেন, আমাদের সংবিধানে নির্বাচনের বিষয়ে যেভাবে বিধি-বিধান আছে, সেগুলো মেনে আমরা নির্বাচন করব। দুনিয়ার অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, আমরা ঠিক সেভাবেই নির্বাচন করব।

ওবায়দুল কাদের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে সংলাপ বিষয়ে কোনো কথাই হয়নি। এখন তারা সংলাপের কথা বলার কে? যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্নয়নের ক্ষেত্রে সম্পর্ক এখনো বিদ্যমান।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার হতে পারে। প্রধানমন্ত্রী মনে করলে মন্ত্রিপরিষদ ছোট হতে পারে। তিনি মনে করলে এখন যেভাবে আছে মন্ত্রিপরিষদ এমনও থাকতে পারে। তবে এর সিদ্ধান্ত হবে নির্বাচনে তফসিল ঘোষণার পর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই

বিএনপির শর্তযুক্ত সংলাপে বসবে না আ. লীগ: কাদের

আপডেট সময় ০১:৪৭:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩