ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন? বিভাগীয় শাস্তির পরও ভোলার ভূমি শাখায় সার্ভেয়ার আসাদুল্যাহর বিতর্কিত প্রত্যাবর্তন বাংলাদেশি নাগরিকদের ফ্ল্যাট বরাদ্দ দেবে গৃহায়ন কর্তৃপক্ষ ফেসবুকে সন্দেহজনক বিজয় দিবস পোস্ট ও জয় বাংলা লিখে বিমান কর্মকর্তা বরখাস্ত অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন

ইসলামপুরে পৌর মেয়রকে অপসারণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জামালপুরের ইসলামপুর পৌর মেয়র আব্দুল কাদের সেখকে মেয়র পদ থেকে অপসারণের চেষ্টার অভিযোগে মেয়রের পক্ষে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বিকালে মেয়র আব্দুল কাদের সেখের উদ্যোগে ইসলামপুর সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে থানা মোড় বটতলা চত্বরে প্রতিবাদ সমাবেশ করে বিক্ষোভকারীরা। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামপুর আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখ।

পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘কাউন্সিলরদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার অপরাজনীতির শিকার ।

সামনে জাতীয় সংসদ নির্বাচনে আমি দলের মনোনয়ন প্রত্যাশী।

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাউন্সিলরদের দিয়ে দলের একটি পক্ষ ওঠে পরে লেগেছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীনউদ্দেশ্যে নানাবিধ অভিযোগ তোলে মেয়র পদ থেকে অপসারণের চক্রান্ত চলছে।

ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার সঙ্গে জনগণ আছে।’

উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু বলেন, আব্দুল কাদের সেখ আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হওয়ায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি প্রভাবশী মহলের প্ররোচনায় পৌর কাউন্সিলরা নানাবিধ ফন্দি-ফিকির আঁটছে। উদ্দেশ্য হাসিল করতে ইতিমধ্যে মেয়র পদ থেকে অপসারণের দাবিতে আব্দুল কাদের সেখের বিরুদ্ধে তারা ওঠে পরে লেগেছে।

‘ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।

উল্লেখ্য, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে অনাস্থা দিয়েছেন ১১ জন কাউন্সিলর।

এরই মধ্যে সে অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছে স্থানীয় সরকার বিভাগ

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বনখেকো সাজ্জাদুজ্জামানের হাতে লামার লাখ হেক্টর বন, নীরব প্রশাসন?

ইসলামপুরে পৌর মেয়রকে অপসারণের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আপডেট সময় ১১:২৪:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩