ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক ভুল চিকিৎসা, কালক্ষেপণ ও অব্যবস্থাপনার অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৬৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ অস্বস্তিকর প্রশ্ন শুনে সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু-শিখ-জৈনদের নাগরিকত্ব দেবে ভারত গাজিয়ারণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাইফুল ইসলাম নিলয় পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ মোহাম্মদপুরে শীর্ষ সন্ত্রাসী ‘চুয়া সেলিম’ ও ‘বোমা রতন’ আটক ভিসা বাতিল নিয়ে শিক্ষার্থীদের সতর্ক করল মার্কিন দূতাবাস ৫ বলে তিন উইকেট শরিফুলের, চাপে অস্ট্রেলিয়া

শেরপুর-১ আসনের জাপা প্রার্থী মনি’র সাংবাদিকদের সাথে মত বিনিময়।

শেরপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় লাঙ্গল প্রতিকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তার প্রার্থিতা ঘোষনা করেছেন । ২ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি তার প্রার্থিতা ঘোষণা করেন।

সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাবেক জাপা নেতা ও বাংলাদেশ জাতীয় পার্টির শেরপুর জেলার সভাপতি আব্দুর রশিদ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাপা সাধারণ সম্পাদক মাহমুদুল হক মনি। অন্যান্যের মধ্যে জেলা জাপা’র সাংগঠনিক সম্পাদক এসএম আশরাফ, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুরাদ প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় মাহমুদুল হক মনি উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। তিনি সাংবাদিকদের জানান, “জেলা জাপার সভাপতি মো. ইলিয়াস উদ্দিনও দলীয় মনোনয়ন চাইবেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে আমিও মনোনয়ন চাইবো। ইতিমধ্যে আমি বিভিন্ন গ্রামে গণসংযোগ শুরু করেছি। শেরপুরের বৃহত্তর চরাঞ্চলের মানুষ দির্ঘ দিন থেকে এমপি না পাওয়ায় সকল নেতৃবৃন্দ আমাকে সমর্থন দিয়েছেন। মনোনয়ন পেলে আমি এই আসন থেকে বিজয়ী হব বলে আশাবাদী।” তিনি আরও বলেন, “দল যাকে মনোনয়ন দিবেন তাকেই বিজয়ী করতে আমার সাধ্যমত চেষ্টা করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক

শেরপুর-১ আসনের জাপা প্রার্থী মনি’র সাংবাদিকদের সাথে মত বিনিময়।

আপডেট সময় ১০:১৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩