ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ড. ইউনূস নিয়ে চিঠি প্রত্যাহার চায় সুপ্রিম কোর্ট বার

ঢাকা: কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সদস্যদের খোলা চিঠিকে ‘অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত’ উল্লেখ করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার‌্যনির্বাহী কমিটির এক সভা থেকে এ আহ্বান জানানো হয়। গত ৩১ আগস্ট এই সভা অনুষ্ঠিত হয়।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জানায়, কয়েকজন নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সুশীল সমাজের সম্মানিত সদস্য ২৮শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তারাবাংলাদেশের শ্রম আইনে ড. মুহাম্মদ ইউনূস-এর বিরুদ্ধে চলমান মামলা স্থগিত করার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। তাদের এই চিঠি অসত্য তথ্য নির্ভর। তারা প্রকৃত সত্য জানলে এই চিঠি দিতেন না। এই চিঠি দেওয়ার মধ্য দিয়ে তারা একদিকে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন এবং বাংলাদেশের স্বাধীন বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার অপপ্রয়াস চালাচ্ছেন।

অন্যদিকে গরিব শ্রমিকের স্বার্থের বিরুদ্ধে তারা অবস্থান গ্রহণ করেছেন। একজন দায়িত্ববান বিশ্ব নেতাদের কাছে এটি অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত।

‘ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন, ট্যাক্স ফাঁকি এবং অন্য যে সব বিচারিক কার্যক্রম চলমান আছে, তা আইন এবং ন্যায় বিচারের দাবি। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মনে করছে, তা যথাযথ কারণে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের মধ্য দিয়েই চলছে। বিচার কার্যক্রমের কোন পর্যায়ে ড. মুহাম্মদ ইউনুস যদি সংক্ষুব্দ হন, তাহলে তার আইনি প্রতিকার বাংলাদেশের প্রচলিত আইনেই রয়েছে।

উল্লেখ্য যে শ্রম আইনের মামলাগুলো সরকার দায়ের করে নাই, তা অধিকার বঞ্চিত শ্রমিকরাই তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য দায়ের করেছে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আরও জানায়, বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ। বিচারকরা স্বাধীন এবং নিরপেক্ষভাবেই তাদের দায়িত্ব পালন করছেন। শাসন বিভাগের কোনো প্রকার হস্তক্ষেপ নেই। বাংলাদেশের সংবিধান একটি মানবিক দলিল। এই সংবিধান অনুযায়ী কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং সবাই আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। শ্রমিকরাও আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। ড. মুহাম্মদ ইউনূস আইনের ঊর্ধ্বে নয়। এইরূপ খোলা চিঠি বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে এবং স্বাধীন বিচার ব্যবস্থার ওপরে অযাচিত হস্তক্ষেপ এবং গরিব মেহনতী মানুষের ন্যায্য অধিকারের পরিপন্থী। তা আন্তর্জাতিক আইনেরও পরিপন্থী। এইরূপ খোলা চিঠি অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ড. ইউনূস নিয়ে চিঠি প্রত্যাহার চায় সুপ্রিম কোর্ট বার

আপডেট সময় ১২:২১:১৬ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩