ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

শিথিল হচ্ছে ৭ কলেজের সিজিপিএ শর্ত

শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের পর অবশেষে  ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সিজিপিএ শর্তে শিথিলতা আসতে যাচ্ছে। সিজিপিএ শর্ত শিথিলের পাশাপাশি তা অভিন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের ফোকাল পয়েন্ট ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হওয়া ঢাবি ও সাত কলেজ প্রশাসনের যৌথ বিশেষ সভায় সাত কলেজের শিক্ষক প্রতিনিধিরাই প্রস্তাবনা দেন। যা প্রাথমিকভাবে সকলের আলোচনার ভিত্তিতে ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে গৃহীত হয়েছে। সাত কলেজের বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশনের জন্য সিজিপিএর বিভিন্ন শর্ত ছিল। আজকের মিটিংয়ে সাত কলেজের পক্ষ থেকে সকল বর্ষে অভিন্ন সিজিপিএর প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সিজিপিএর অনুরূপ।”

তবে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিবাচক হিসেবে নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন, “এই প্রস্তাবনা ইতিবাচকভাবে বিবেচনাধীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এটি বাস্তবায়ন হবে। একটু অপেক্ষা করতে হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ  

শিথিল হচ্ছে ৭ কলেজের সিজিপিএ শর্ত

আপডেট সময় ০১:৩৭:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩