ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ

সুস্থ হলে কালই যাবেন লিটন, প্রথম ম্যাচে খেলা হচ্ছে না

এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ পিছু ছাড়ছে না কিছুতেই। শুরুতে তামিম ইকবাল, এরপর চোটের কারণে ছিটকে যান পেসার এবাদত হোসেন।

এরপর জ্বরে আক্রান্ত হওয়ায় দলের সঙ্গে রোববার যেতে পারেননি লিটন দাসও।
ওয়ানডে ফরম্যাটে সহ-অধিনায়ক লিটন দাস। তামিমের অনুপস্থিতিতে ওপেনিংয়ে দলের বড় ভরসাও। তবে তাকে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই, টিম ম্যানেজম্যান্ট সূত্রে এমনই জানা গেছে। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস অবশ্য জানিয়েছেন, আজ সুস্থ হলে কালই কলম্বো যাবেন লিটন।

মঙ্গলবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জালাল বলেন, ‘লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি ও আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করবো ওকে কলম্বোতে নিয়ে আসার জন্য। ’

লিটনের না থাকা দলে বাড়তি চাপের তৈরি করেছে কি না এমন প্রশ্নের উত্তরে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই। ও তো আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। যাই হোক, আশা করি কোনো সমস্যা হবে না। ’

এশিয়া কাপ খেলতে গত রোববার দেশ ছাড়ে বাংলাদেশ। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের লাহোরে মাঠে নামবে তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী

সুস্থ হলে কালই যাবেন লিটন, প্রথম ম্যাচে খেলা হচ্ছে না

আপডেট সময় ০১:২০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩