সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সমাবেশে জনগণের সম্মেলন ঘটেনি, অংশগ্রহণ ঘটেনি। বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) আইভি রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কত্যহা

কাদের বলেন, “আন্দোলনের জন্য দুটি বিষয় লাগে একটা হলো অবজেকটিভ কনডিশান, দুই সাবজেকটিভ প্রিপারেশন। তাদের অবজেকটিভ কনডিশানও নেই, সাবজেকটিভ প্রিপারেশনও নেই। ক্ষমতার মুলো ঝুলিয়ে নেতাকর্মীদের জড়ো করে পিকনিক পার্টি করেছে। জনগণ না থাকলে গণআন্দোলন কীভাবে হবে?”

তিনি আরও বলেন,“ ৭৫ থেকে শুরু হওয়া হত্যার রাজনীতির ধারাবাহিকতাই ২০০৪ এর গ্রেনেড হামলা। এর মূল টার্গেট ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। হুজির কাছে তারেক রহমানের পরিষ্কার নির্দেশ ছিলো শেখ হাসিনাকে হত্যা করতে হবে।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এখানে আমাদের মনে রাখতে হবে, এই হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির মূল টার্গেট হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার ও আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর পরিবার এবং আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করাই ছিল টার্গেট।”

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হবার পর ২৪ আগস্ট সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বিএনপির আন্দোলনে তাদের নেতারাই হতাশ: কাদের

আপডেট সময় ০৪:৫০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩