সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

বাংলাদেশের ম্যাচ সামনে রেখে শাটল সার্ভিস চালু করবে বসুন্ধরা

বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির আন্তর্জাতিক ম্যাচের অভিষেক হতে যাচ্ছে। বসুন্ধরা কিংস অ্যারেনা বসুন্ধরা কিংসের হোম ভেন্যু।

এখানে প্রতি ম্যাচেই গ্যালারিভর্তি দর্শক থাকে। বাংলাদেশের ম্যাচেও যেন গ্যালারিতে দর্শক উপস্থিতিতে কোনও বিঘ্ন না থাকে তা নিশ্চিত করতে শাটল সার্ভিস চালু করছে বসুন্ধরা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়ার পর থেকেই বাংলাদেশ জাতীয় দলের খেলাগুলো ঢাকার বাইরে আয়োজিত হচ্ছিল। গ্যালারিতে তেমন দর্শক উপস্থিতি ছিল না। বসুন্ধরা কিংস অ্যারেনা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আবারও ঢাকায় খেলা ফিরছে।

মাঠে দর্শকের ভূমিকা অনেক বলেই জানিয়েছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান তিনি বলেন,  ‘যেকোনো খেলায় দর্শকরাই প্রাণ। বিশেষ করে নিজস্ব মাঠে গ্যালারি পরিপূর্ণ অবস্থায় খেলতে পারলে ফুটবলারদের জন্য বাড়তি উদ্দীপনা দিয়ে থাকে। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই গ্যালারিতে দর্শক পরিপূর্ণ থাকবে বলে আমরা আশাবাদী। ’

দুই ম্যাচে দর্শকদের জন্য শাটল সার্ভিস ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন,  ‘বসুন্ধরা আবাসিক এলাকার তিনটি মূল প্রবেশ পথেই আমরা স্টেডিয়াম পর্যন্ত শাটল সার্ভিস চালু রাখবো। খেলার দিনগুলোতে দর্শকদের আসা যাওয়ার জন্য এই সার্ভিস চালু থাকবে। ’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বাংলাদেশের ম্যাচ সামনে রেখে শাটল সার্ভিস চালু করবে বসুন্ধরা

আপডেট সময় ১১:২৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩