ঢাকা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩

অক্টোবরে কলকাতায় ১০ বছরে সর্বনিম্ন তাপমাত্রা

অক্টোবরে কলকাতার তাপমাত্রা ১০ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমেছে শনিবার (২৯ অক্টোবর) সকালে। এদিন সকালে কলকাতায় তাপমাত্রার পারদ নেমেছে ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি নিচে।  

আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকালের সর্বনিম্ন ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ১০ বছর আগের রেকর্ড ভেঙেছে। এর আগে ২০১২ সালের ২৮ অক্টোবর শহরের তাপমাত্রা নেমেছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী পাঁচদিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে এখনও শীত আসতে দেরি আছে।

এছাড়া শিল্পনগরী আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। বর্ধমানে ১৮ ডিগ্রি, বাঁকড়ায় ১৭ দশমিক ৯ ডিগ্রি, কোচবিহারে ১৭ দশমিক ৯ ডিগ্রি, জলপাইগুড়িতে ১৭ দশমিক ৫ ডিগ্রি এবং ডায়মন্ড হারবারের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯০ শতাংশ, সর্বনিম্ন ৪৬ শতাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ

অক্টোবরে কলকাতায় ১০ বছরে সর্বনিম্ন তাপমাত্রা

আপডেট সময় ০৮:১৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২