ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ আজ

ঢাকা: সারা দেশে সব উপজেলা ও থানায় আজ (রোববার) আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। দলটির সব সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনও একই কর্মসূচি পালন করবে।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্ষোভ সমাবেশ চলবে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জরুরি এই সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

কাদের বলেন, রোববার অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সারা দেশে সব উপজেলা ও থানায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনও একই কর্মসূচি পালন করবে।

বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, আমরা যা আশঙ্কা করেছি, তাই সত্যি হয়েছে। অগ্নিসন্ত্রাস, তারা এটাই চেয়েছিল। গতকালই তারা শুরু করতো। আমাদের অবস্থান শক্ত ছিল।

কর্মসূচি সফল করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ শুক্রবার রেকর্ড উপস্থিতিতে চেতনার অভ্যুত্থান ঘটিয়েছে, নবজাগরণের সৃষ্টি করেছে। আমরা আশ্বস্ত হয়েছি, আমাদের নেত্রীও এ নবজাগরণ প্রত্যক্ষ করেছেন। আমাদের তারুণ্যের যে শক্তি আছে, সেটাতে আমাদের নেতারাও খুশি হয়েছেন। এ ধারা অব্যাহত রাখতে হবে।

আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) বলে, তাদের কর্মসূচি দেখে আমরা কর্মসূচি দেই। এবার তো তাদের কর্মসূচি হয়নি, কিন্তু আমাদের হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ আজ

আপডেট সময় ১১:২০:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩