সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

‘আওয়ামী লীগ দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেছেন, সরকারের মন্ত্রী-এমপিদের মুখে দেশের উন্নয়নের কথা শুনতে শুনতে দেশবাসী আজ চরম অতিষ্ঠ। গত কয়েক মাস আগে সংসদে দাঁড়িয়ে সরকার দলীয় এমপি বলেছিলেন, বাংলাদেশে এমন সময় আসছে যখন গ্রামে-গঞ্জে ঝুড়িতে করে বিদ্যুৎ বিক্রি করবে। অথচ সেই সরকারেরই জ্বালানি উপদেষ্টা গত কয়েকদিন আগে জানিয়ে দিলেন ‘আসুন আমরা শপথ করি দিনের বেলা বিদ্যুৎ ব্যবহার করব না’।

তিনি বলেন, অক্ষমতার কথা প্রকাশ করে সরকার সাফ জানিয়ে দিয়েছে রিজার্ভ খরচ করে তেল গ্যাস ক্রয় করার মতো সক্ষমতা তাদের নেই। জ্বালানি উপদেষ্টা এত উন্নয়নের গল্পের মধ্যে যে শপথ করাতে চান তাতে প্রমাণিত হয় সরকার দেশকে অন্ধকারের দিকে নিয়ে গেছে। তার মুখ দিয়ে প্রকৃত কথাটাই বের হয়ে এসেছে। কারণ বঙ্গবন্ধুর ভাষায় চাটার দলেরা দেশকে চাটতে চাটতে আর কিছু বাকি রাখেনি।

সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিশ্বের অধিকাংশ দেশে যেখানে লোডশেডিংয়ের কথা চিন্তাই করা যায় না। মুহূর্তের জন্যও বিদ্যুৎ যায় না। সেখানে আমাদের দেশে শহরেই গড়ে প্রতিদিন ৫-৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। গ্রামাঞ্চলে তো বিদ্যুৎ মাঝে মাঝে আসে। অথচ সরকারের তরফ থেকে শতভাগ বিদ্যুৎ আর উন্নয়নের মুখরোচক গল্প প্রচার করা হয়। জনগণের সঙ্গে মিথ্যাচারেরও একটা সীমা থাকা উচিত। এসব মিথ্যাচার বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করুন। অন্যথায় দেশের জনগণ সুযোগ পেলে সমুচিত জবাব দিতে ভুল করবে না।

আইএবির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শুধু বিদ্যুৎ এবং গ্যাসের বিপর্যয় নয়, দেশের জনগণ ইতিমধ্যে অঘোষিত দুর্ভিক্ষে পতিত হয়েছে। অধিকাংশ মানুষই বর্তমানে খাবার কিনতেই হিমশিম খাচ্ছে। খাবার কিনতে গিয়ে কেউ কেউ বিক্রি করছেন পরিবারের কোনো সম্পদ। কেউ আবার হচ্ছেন ঋণে জর্জরিত। এভাবে একটি দেশ চলতে পারে না। ব্যর্থতার দায়ে সরকারের এখনই পদত্যাগ করা উচিত।

সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, অসঙ্গতি আর দুর্নীতিতে নিমজ্জিত রাষ্ট্রযন্ত্রের প্রতিটি প্রতিষ্ঠান। দেশের মানুষকে দুর্ভিক্ষের জন্য সচেতন হতে বলা হলেও পত্রপত্রিকার মাধ্যমে যখন দেখা যায় হাজার হাজার কোটি টাকা লোপাট করা হচ্ছে তখন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের লজ্জা লাগে।

ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা আরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইএবি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম নাঈম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, সহকারী সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

‘আওয়ামী লীগ দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে’

আপডেট সময় ০৭:০৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২