ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা মিডিয়াকে লাঠির মতো ব্যবহার করে স্বৈরাচারী শাসকগোষ্ঠী : রিজভী কুমিল্লায় জাইতুন ও মিয়ামী রেস্টুরেন্টে ভোক্তা অধিদপ্তরের অভিযান, জরিমানা ৭০ হাজার টাকা ডিএমপির ৫ অতিরিক্ত উপপুলিশ কমিশনারকে বদলি ঢাকায় পৌঁছেছেন আইপিইউ সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ১৮০ দিনে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি অপতথ্য প্রচার হয়েছে : জাহেদ উর রহমান কুমিল্লায় আকস্মিক উচ্ছেদ অভিযান, অর্ধশতাধিক ভ্যান-ফুডকার্ট বিনষ্টের অভিযোগ গুম প্রতিরোধে ১৪ দাবিতে স্পিকারের কাছে ১১ দলীয় জোটের স্মারকলিপি

একদফা বাস্তবায়নে বিএনপির পদযাত্রা আজ

ঢাকা: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলোর পদযাত্রা কর্মসূচি মঙ্গলবার (১৮ জুলাই)। ঢাকাসহ দেশের সব জেলা ও মহানগরে পদযাত্রা করবে বিএনপি।

রাজধানীর গাবতলী থেকে সকাল ১০টায় কর্মসূচি শুরু করে বিকেল ৪টা পর্যন্ত রায়সাহেব বাজার মোড় পর্যন্ত এ পদযাত্রা অনুষ্ঠিত হবে। অন্যদিকে সমমনা ৩৬টি দল ঢাকার বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবে।

ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। আজকের পদযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেবেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সকালে গাবতলী থেকে পদযাত্রা শুরু করে মিরপুর-১, ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি হয়ে মগবাজার প্রবেশ করবে। মগবাজার এলাকায় যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। পরে দলটির নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, শাপলা চত্বরের দিকে যাবে। ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে বিকেল ৪টায় রায়সাহেব বাজার মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে আজ দেশের সব মহানগর ও জেলা পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি।

অন্যদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার রাজধানীর আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

একই দিন সমমনা দলগুলোও পৃথকভাবে একই কর্মসূচি পালন করবে। গত ১২ জুলাই ঢাকার নয়াপল্টনে সমাবেশ করে সরকার পতনের একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ওইদিনই দুদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন

একদফা বাস্তবায়নে বিএনপির পদযাত্রা আজ

আপডেট সময় ১০:৫০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩