ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

আসছে মির্জা ফখরুলের দুই খণ্ডের বই ‘আমার স্বপ্ন আমার দেশ’

বিভিন্ন সভা, সমাবেশ ও সেমিনারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্যের সংকলন ‘আমার স্বপ্ন আমার দেশ’ নামে দুই খণ্ডের বই প্রকাশিত হতে যাচ্ছে। আগামী নভেম্বর মাসে এর প্রকাশনা উৎসব হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ২০১৪ সাল থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দেশে সভা, সমাবেশে ও সেমিনারে যেসব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তা স্থান পাবে বইয়ে। পাশাপাশি রাজনৈতিক বিষয়ে বিএনপি মহাসচিবের কয়েকটি লেখাও বইয়ে থাকছে।

শায়রুল কবির আরও জানান, প্রথম খণ্ডে  ১ থেকে ২৯টি অধ্যায় রয়েছে, পরের খণ্ডে ২৯ থেকে ২১০টি অধ্যায় রয়েছে। দেশনেত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা না দিয়ে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আমাদের লক্ষ্য গুণগত পরিবর্তন ও কল্যাণ রাষ্ট্র গঠন করা, আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধার, এই সংকট বিএনপির একার নয় দেশের সবার ও গণতন্ত্র পুনঃরুদ্ধার করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফিরেয়ে আনতে হবে এবং মেঘা প্রজেক্ট নামে হরিলুট চলছে- শিরোনামে একাধিক বক্তব্যের সংকলন রয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, শুধু বিএনপির মহাসচিব নয়, দলীয় প্রধান খালেদা জিয়ার ৮০ দশক থেকে দেওয়া বক্তব্যগুলোকে সংকলন করে বই প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে খালেদা জিয়া বক্তব্য নিয়ে করা বইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

আসছে মির্জা ফখরুলের দুই খণ্ডের বই ‘আমার স্বপ্ন আমার দেশ’

আপডেট সময় ১২:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২