ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

মাঝরাতে পদ্মা সেতুতে উঠে অটোরিকশা চালকের ঝাঁপ, খুঁজছে নৌপুলিশ

পদ্মা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে এক অটোরিকশাচালক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নৌপুলিশ বলছে, অবৈধভাবে উল্টোপথে সেতুতে ওঠার পর গার্ডদের ধাওয়ায় সেতুর ২১ নম্বর পিলার বরাবর তিনি ঝাঁপ দেন।

রবিবার (১৮ জুন) রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাতেই পদ্মা সেতু দক্ষিণ থানা, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ ও ডুবুরিদল যৌথভাবে উদ্ধার তৎপরতা চালায়। পরে সোমবার সকালে ঢাকা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

মাওয়া নৌপুলিশের ইনচার্জ মাহবুব হোসেন জানান, রাত ২টার দিকে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে উল্টোপথে ব্যাটারিচালিত অটোরিকশা এক চালক সেতুর উপর উঠে যান। বিষয়টি টের পেয়ে সেতুর নিরাপত্তারক্ষীরা তাকে ধাওয়া করেন। পরে সেতুর ২১নং পিয়ারের কাছে এলে অটোরিকশা রেখে চালক অটো রেখে নদীতে ঝাপ দেন।

পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রাতে পদ্মা সেতুর নিরাপত্তারক্ষীরা অটোরিকশাটি থানা নিয়ে আসে। তারা অটোচালকের ঝাঁপ দেয়ার তথ্য আমাদের জানান।

পদ্মা সেতু দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমারত হোসেন বলেন, মধ্য রাতে পদ্মা সেতুর নিরাপত্তারক্ষী মো. সোহেল ফোন করে সেতু থেকে অটোরিকশা চালকের ঝাঁপ দেয়ার তথ্য জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসকে জানালে তারা উদ্ধার অভিযানে নামে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

মাঝরাতে পদ্মা সেতুতে উঠে অটোরিকশা চালকের ঝাঁপ, খুঁজছে নৌপুলিশ

আপডেট সময় ০১:২৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩