ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের ‘করিম শরীফ’ বাহিনীর সদস্য আটক ডিএসসিসির প্রকৌশলী সাইফুল ইসলাম জয়কে ঘিরে অনিয়মের অভিযোগ গোপালগঞ্জে অবৈধভাবে মজুদ ৩ হাজার লিটার ডিজেল জব্দ বড়লেখায় বোরো আবাদে পানির তীব্র সংকট জয়পুরহাটে ৩২.৬ মিলিমিটার বৃষ্টিপাত, শত হেক্টর জমিতে জমেছে পানি বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২ ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি ফেনীতে টুইনসফ্টের প্রানবন্ত ইফতার ও ফ্রিল্যান্সিং সাফল্যগাথা

গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার মুক্ত দেশ গড়া এলডিপির অঙ্গীকার

গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়াই লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অঙ্গীকার বলে মন্তব্য করেছেন দলটির একাংশের প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ।

তিনি বলেন, এলডিপি সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। জন্ম থেকে আজ পর্যন্ত দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) এলডিপির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক আগাম বিবৃতিতে অলি আহমেদ এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ সরকার মনে করে দেশের মালিক তারা। তাদের অঙ্গ সংগঠনের সদস্যরা হলো তার সত্ত্বাধিকারী। গত ১৩ বছর দেশে মানবাধিকার, ন্যায় বিচার, সুশাসন এবং জবাবদিহিতা নেই বললেই চলে। তার সুযোগ নিয়ে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ দিশেহারা উল্লেখ করে বিএনপির এই সাবেক নেতা বলেন, অথচ আওয়ামী লীগ লুটপাটে ব্যস্ত। তারা মেগা প্রকল্পের নামে দুর্নীতি করে জনগণের সম্পদ লুটপাট করছে।

এলডিপি নেতা মনে করেন, সরকার বর্তমান অবস্থা থেকে বেরিয়ে এসে একটি নির্দলীয় সরকার গঠন করে নিরাপদে প্রস্থান করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গণতন্ত্র প্রতিষ্ঠা ও স্বৈরাচার মুক্ত দেশ গড়া এলডিপির অঙ্গীকার

আপডেট সময় ০৩:৫৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২