ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

সুপার লিগের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তামিম

নির্ধারণ হয়ে গেছে ওয়ানডে সুপার লিগের শীর্ষ আট দল। এই আট দল সরাসরি খেলবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে। সুপার লিগে তিন নম্বরে থেকে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। তবুও সন্তুষ্ট নয় টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

শনিবার (৩ জুন) ওয়ানডে সুপার লিগের পারফরম্যান্স সম্পর্কে গণমাধ্যমকে তামিম বলেন, ‘সন্তুষ্ট বলব না, আমরা শীর্ষ তিনের মধ্যে একটা দল। কিন্তু আমাদের সুযোগ ছিল আরেকটু ভালো করার। হয়তো দুই বা শীর্ষে থাকতে পারতাম।’

তবে বিশ্বকাপের আগে সব দুর্বলতা কাটিয়ে উঠার ব্যাপারে আশাবাদী তামিম। তিনি আরও বলেন, ‘খুব ইতিবাচকভাবে আমরা কোয়ালিফাই (বিশ্বকাপে) করেছি। এই সিরিজ আছে, এশিয়া কাপ, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের ব্যাপারে কথা চলছে। এই সিরিজগুলো গুরুত্বপূর্ণ প্রস্তুতির জন্য। যেসব জায়গায় দুর্বলতা আছে, ওইসব জায়গায় যতটুকু ভালো করা যায়।’

আসন্ন আফগানিস্তান সিরিজ প্রসঙ্গে তামিম বলেন, ‘আফগানিস্তান সিরিজ নিয়ে আমার এটাই বলার আছে— এটি সবসময় ইন্টারেস্টিং সিরিজ। আমার কাছে মনে হয় আফগানিস্তান মানসম্পন্ন দল। আমাদের তিন বিভাগেই পারফরম্যান্স নিশ্চিত করতে হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

সুপার লিগের পারফরম্যান্সে সন্তুষ্ট নন তামিম

আপডেট সময় ০৫:২৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩