ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী নরসিংদী ভূয়া সিভিল কোর্ট কমিশনার গ্রেফতার আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা গোপনে বিমান বদলালেন ট্রাম্প, ক্ষুব্ধ সফরসঙ্গী সাংবাদিকরা পাহারাদার ৫ কুকুরকে অচেতন করে কৃষকের গরু চুরি বিদ্যুৎ সংযোগের পরই ৩ মহল্লায় পুড়ে গেল টিভি-ফ্রিজসহ বিভিন্ন ডিভাইস রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রংপুরের হাড়িয়ারকুঠিতে একদিনে হাজার গাছের চারা রোপণ ব্যাটারি রিকশা-ই-বাইক বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে : জ্বালানিমন্ত্রী রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করতে ইসিতে ১১ দলীয় জোট

আইপিএল ফাইনালে গুজরাট-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। এদিন রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে দল দুটি মাঠে নামবে।

এ আসরে চেন্নাই-গুজরাট দুই দলই মাঠে দুর্দান্ত খেলছে। টুর্নামেন্ট শুরুর পর থেকে দারুণ ক্রিকেট খেলে শিরোপার লড়াইয়ে এসেছে তারা। যেখানে চেন্নাইকে দুইয়ে রেখে পয়েন্ট তালিকায় সবার ওপরে থেকেই প্লে অফে জায়গা করে নিয়েছিল গুজরাট। তবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল গুজরাটকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ধোনির দল।

এদিকে,  এলিমিনেটর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে কোয়ালিফায়ারে উঠেছিল টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে রোহিত শর্মাদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গুজরাটের ফ্র্যাঞ্চাইজিটি।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ : ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াড়, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, অম্বাতি রাইডু, মইন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মহেশ থিকশানা।

গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ : শুভমান গিল, ঋদ্ধিমান সাহা, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি ও মোহিত শর্মা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

আইপিএল ফাইনালে গুজরাট-চেন্নাইয়ের সম্ভাব্য একাদশ

আপডেট সময় ১১:৫২:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩