ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ প্রবাস ফেরত প্রেমিকের বিয়ে ঠেকাতে দুই সন্তানের জননী প্রেমিকার অনশন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫, এখনও নিখোঁজ প্রায় ৫০০ অনলাইন সনদে এনআইডির জন্মতারিখ সংশোধন মাঠপর্যায়েই, ইসির নতুন নির্দেশনা উয়েফা সুপার কাপে কেন খেললেন না এমিলিয়ানো মার্তিনেজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম সাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ ভারি বৃষ্টির শঙ্কা ‘আমাদের ভাবনার কাঠামোটাই নতুন করে সাজাতে হবে : জাইমা রহমান সংবাদ প্রকাশের পর সাংবাদিককে হুমকি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ফৌজদারি আইনে মামলা চলবে চাঁদের বিরুদ্ধে আদালতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করার বিষয় হাইকোর্টকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

বৃহস্পতিবার (২৫ মে) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চকে বিষয়টি অবহিত করা হয়। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া চাঁদকে গ্রেপ্তারের বিষয়টি আদালতকে জানান। এসময় আদালত বলেন, ফৌজদারি আইন যেভাবে চলে তার (চাঁদ) বিরুদ্ধে সেভাবেই মামলা চলবে।

গত ২২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চেয়েছিলেন হাইকোর্ট। একইসঙ্গে পুলিশের সবশেষ পদক্ষেপও জানতে চেয়েছিলেন আদালত। বিষয়টি নজরে আনার পর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সেদিন বিষয়টি আদালতের নজরে আনেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (আরএমপি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৮ জেলায় চালু হলো ই-বেইলবন্ড, জামিনের প্রক্রিয়া হবে আরও সহজ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি ফৌজদারি আইনে মামলা চলবে চাঁদের বিরুদ্ধে আদালতে

আপডেট সময় ০৫:৪৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩