ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে মোস্তাফিজ এমপি

পিস্তল হাতে নিয়ে মিছিলে নেতৃত্ব দিয়েছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলে তাকে পিস্তল হাতে দেখা যায়।

উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে মিছিলটি বাঁশখালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে উপজেলা আওয়ামী লীগ।\

বিক্ষোভ মিছিলের একটি ভিডিও ‘মোস্তাফিজুর রহমান এমপি’ নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। তাতে দেখা যায়, ব্যানার নিয়ে মিছিল করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ব্যানারের সামনে রয়েছেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। একপর্যাযে একটি হাত ব্যাগ থেকে পিস্তল বের করেন তিনি। ব্যাগটি বাঁশখালী উপজেলা ওলামা লীগের সভাপতি আকতার হোসাইনকে দিয়ে পিস্তল নিয়ে তিনি হাঁটতে থাকেন। মিছিলের সামনে থেকে লোকজন ও গাড়ি সরিয়ে দেন কয়েকজন পুলিশ সদস্য।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বলেন, আমি ওই সময় সেখানে ছিলাম না।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, পৌর মেয়র তোফায়েল বিন হোসাইন, চেয়ারম্যান শাহাদাত আলম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিস্তল হাতে মিছিলের নেতৃত্বে মোস্তাফিজ এমপি

আপডেট সময় ০৫:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩