ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 এনবিআরের সাবেক সদস্য জিয়ার অঢেল সম্পদ ওয়াসার কর্মকর্তা হারুন অর রশিদ রানার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ লালমনিরহাটের কালীগঞ্জ পিআইও অফিসে ঘুষের অভিযোগ রাজধানীর আরামবাগ-ফকিরাপুলে অবৈধ বাস টার্মিনালের আড়ালে কোটি টাকার বাণিজ্য ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও স্ত্রীর শেষ কথাই এখন স্মৃতি, বন্যায় নিখোঁজ স্বজনদের খুঁজতে নেপালে প্রমোদ সরকারি নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিতির অভিযোগ লাকসাম পূর্ব ইউপি সচিবের বিরুদ্ধে মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ বুড়িচংয়ে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ বালাইনাশক বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা

স্বস্তির বাতাসে কমতে শুরু করেছে দাবদাহ

টানা দাবদাহে অতিষ্ঠ জনজীবন। সোমবার (১৭ এপ্রিল) ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ওইদিন ঢাকার তাপমাত্রা আগের দিনের চেয়ে ২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস কমে যায়। একইসঙ্গে দক্ষিণপশ্চিম দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিমি. গতিবেগের বাতাসে কিছুটা স্বস্তি দিয়েছে রাজধানীবাসীকে।  

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান বলেন, আজ থেকে সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। ১৯ এপ্রিল থেকে ঢাকার তাপমাত্রা কমতে শুরু করবে। ১৯-২০ এপ্রিলের দিকে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা অঞ্চলে বৃষ্টি হতে পারে। তবে ২৩ এপ্রিল থেকে সিলেট সুনামগঞ্জসহ হাওর এলাকায় ভারী বর্ষণর হতে পারে।

তিনি বলেন, ২৩ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, চাঁদপুর অঞ্চলের কোনো কোনো এলাকার ওপর দিয়ে বৃষ্টি, শিলাবৃষ্টি ও কালবৈশাখী বয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের অন্যান্য দেশের মতোই বাংলাদেশে চরমভাবাপন্ন আবহাওয়া বিরাজ করছে। তাই দীর্ঘ দাবদাহের পর আবার ভারী বর্ষণ হতে পারে।

ঢাকা শহরের তাপমাত্রা বৃদ্ধির জন্য অতিরিক্ত যানবাহন, ঘরে ঘরে এয়ারকন্ডিশনিংয়ের তাপ এবং নির্মাণকাজের ফলে সৃষ্ট তাপ অন্যতম প্রধান কারণ বলে তিনি মনে করেন। তিনি বলেন, একারণে হয়তো ঢাকার পাশের মানিকগঞ্জে জেলাতেই তাপমাত্রা ঢাকার চেয়ে ২-৩ ডিগ্রি কম।

এদিকে আজ সন্ধ্যার পর থেকে নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় কালবৈশাখী ঝড়, হালকা বৃষ্টিপাত ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

অন্যদিকে অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাতে সিলেটের বেশ কয়েকটি উপজেলায় বৃষ্টিপাত হয়েছে। রাত ৯টার পরে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার কিছু জায়গায় বৃষ্টি হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

 এনবিআরের সাবেক সদস্য জিয়ার অঢেল সম্পদ

স্বস্তির বাতাসে কমতে শুরু করেছে দাবদাহ

আপডেট সময় ১২:৪৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩