ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ডিএসসিসির স্বাস্থ্য পরিদর্শক

মাসিক মাসোহারা, উৎকোচসহ অবৈধ সুবিধা আদায়, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ফখরুদ্দিন মোবারক নামের এক স্বাস্থ্য পরিদর্শককে চাকরি থেকে অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (১৬ মার্চ) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে এ বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করেছেন ডিএসসিসির সচিব আকরামুজ্জামান। অভিযুক্ত ব্যক্তিকে চাকরি থেকে অপসারণ করা সেই দপ্তর আদেশে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসও সই করে আদেশটি কার্যকর করেছেন।

দপ্তর আদেশে উল্লেখ করা হয়েছে, ডিএসসিসির অঞ্চল-৪ এর খাদ্য ও স্যানিটেশন উপ-শাখার স্বাস্থ্য পরিদর্শক ফখরুদ্দিন মোবারকের (অতিরিক্ত দায়িত্ব খাদ্য ও স্যানিটেশন উপশাখা, অঞ্চল-১০) বিরুদ্ধে বিভিন্ন ব্রেড, বিস্কুট এবং কনফেকশনারি থেকে মাসিক মাসোহারা, উৎকোচসহ অবৈধ সুবিধা আদায়, নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার এমন কর্মকাণ্ডের ফলে ডিএসসিসির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হওয়ায় হয়েছে। এতে করে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্মচারী চাকরি বিধিমালা, ২০১৯ এর ৬৪ (২) বিধি মোতাবেক চাকরি থেকে অপসারণ করা হলো।

এ বিষয়ে দপ্তর আদেশে সচিব আকরামুজ্জামান জানিয়েছেন, বিধি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক ফখরুদ্দিন মোবারক ৯০ দিনের বেতন পাবেন। তাকে এ করপোরেশনের হিসাব বিভাগের সঙ্গে যোগাযোগ করে সব দেনা-পাওনা বুঝে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

দুর্নীতির অভিযোগে চাকরি হারালেন ডিএসসিসির স্বাস্থ্য পরিদর্শক

আপডেট সময় ১১:৩১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩