সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

নিহত ২ কর্মীর পরিবারকে সহায়তা দিয়েছে বিএনপি

মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে পুলিশের গুলিতে নিহত দুই যুবদলকর্মীর পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছে বিএনপি।

সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সিগঞ্জের শহীদুল ইসলাম শাওন ও নারায়ণগঞ্জের শাওন প্রধানের পরিবারের হাতে দলের অনুদানের সহযোগিতা তুলে দেন। অনুষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে গত ২১ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত হন মুন্সিগঞ্জের যুবদলকর্মী শহীদুল ইসলাম শাওন এবং এর আগে ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল চলাকালে পুলিশের গুলিতে নিহত হয় নারায়ণগঞ্জের যুবদলকর্মী শাওন প্রধান।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, মোনায়েম মুন্না, মামুন হাসান, কামরুজ্জামান দুলাল, শফিকুল ইসলাম মিল্টন, ইসহাক সরকার, আজিজুর রহমান আজিজসহ দুই জেলার নেতারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

নিহত ২ কর্মীর পরিবারকে সহায়তা দিয়েছে বিএনপি

আপডেট সময় ১১:৪৭:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২