সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

টুর্নামেন্ট সেরার ১০ লাখ টাকা পাচ্ছেন কে?

কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের অষ্টম আসরের। টুর্নামেন্ট শেষের আগে আলোচনায় বারবার উঠে আসছে পুরস্কার প্রসঙ্গ। 

ফাইনালের আগের দিন বুধবার এক বিজ্ঞপ্তিতে বিপিএলের প্রাইজমানির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপিএলের চ্যাম্পিয়ন দল পাবে দুই কোটি টাকা। এছাড়া ফাইনালে রানার্স-আপ দল পাবে এক কোটি টাকা।

এছাড়াও রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক পুরস্কার। টুর্নামেন্টে সেরা রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারীর জন্য থাকছে ৫ লাখ টাকা পুরস্কার। সেরা ফিল্ডার পাবেন ৩ লাখ টাকা। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা।

টুর্নামেন্ট সেরার দৌড়ে কে আছেন?

কে হবেন বিপিএলের নবম আসর সেরা? কার হাতে উঠবে টুর্নামেন্ট সেরার পুরস্কার? আগের আট আসরের চারবার সেরা হয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারো ফেবারিটের দৌড়ে আছেন ফরচুন বরিশালের এই অধিনায়ক। এছাড়া সেরার দৌড়ে আছেন সিলেটের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয় এবং ঢাকা ডমিনেটর্সকে নেতৃত্ব দেওয়া নাসির হোসেন।

গতবার দলকে ফাইনালে তুলে সাকিব হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। এবার ফাইনালের মঞ্চে না থাকলেও সাকিবকেই সেরা দাবিদার ভাবা হচ্ছে। ১৭৪ এর বেশি স্ট্রাইকরেটে ৩৭৫ রান করেছেন, সেই সঙ্গে উইকেট শিকার করেছেন দশটি। অন্যদিকে, বিপিএলে প্রত্যাবর্তনের মঞ্চটা রাঙিয়েছেন নাসির হোসেন। দল ভালো করতে না পারলেও ২২৫ রানের পাশাপাশি ১৬টি উইকেট শিকার করেছেন।

অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার তৌহিদ হৃদয় আর নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে মাতিয়েছেন বাইশগজ। টুর্নামেন্টের সর্বাধিক রান সংগ্রাহকও (৪৫২ রান) শান্ত। পাশাপাশি  ১৪১ স্ট্রাইক রেটে হৃদয় করেছেন ৪০৩ রান। টুর্নামেন্ট সেরা না হলেও সেরা ব্যাটারের দৌড়টা সীমাবদ্ধ তাদের মধ্যেই।

এদিকে, ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা উইকেট সংগ্রহক তরুণ পেসার হাসান মাহমুদ। তার দল রংপুর রাইডার্স টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তানভীর ইসলামের সুযোগ আছে তাকে টপকে যাবার। কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্পিনারের শিকার ১৬টি উইকেট।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

টুর্নামেন্ট সেরার ১০ লাখ টাকা পাচ্ছেন কে?

আপডেট সময় ০২:০৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩