ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, হতাহত ৪

যুক্তরাষ্ট্রে একটি শপিংমলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) উত্তর আমেরিকার এই দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহরের একটি শপিংমলে গুলি ও হতাহতের এই ঘটনা ঘটে।

মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। পুলিশের মুখপাত্র রবার্ট গোমেজ সাংবাদিকদের বলেছেন, গোলাগুলির ঘটনার পর সন্দেহভাজন এক ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে এবং পুলিশ অন্য একজন সম্ভাব্য সন্দেহভাজনকে খুঁজছে। এই ঘটনার উদ্দেশ্য এখনও অজানা।

গোমেজ বলেন, ‘এটি বিশৃঙ্খল ঘটনা। গোলাগুলির সময় লোকেরা পালিয়ে গিয়েছিল। তারা আতঙ্কিত ছিল। শপিংমলে গুলি চালানো হলে তা আতঙ্কের সৃষ্টি করবেই।’

রয়টার্স বলছে, পুলিশ এই ঘটনাকে এখনও সক্রিয় বলে অভিহিত করেছে এবং জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে যেতে বলেছে।নিউজ ভিডিওতে ঘটনাস্থলের পার্কিং লটে পুলিশের টহল গাড়ির ভিড় দেখা গেছে।

আহতদের অবস্থা সম্পর্কে নিজের কাছে কোনও তথ্য নেই উল্লেখ করে গোমেজ বলেছেন, ‘কর্মীরা মলটি পরিষ্কার করছে। তারা সাক্ষীও সংগ্রহ করছে। ঘটনাস্থলটি শপিংমল হওয়ায় এটি বড় ঘটনা। তাই এই কাজে সময় লাগবে।

উল্লেখ্য, ওয়ালমার্ট স্টোরের পাশে অবস্থিত সিয়েলা ভিসতা নামক এই শপিংমলে ২০১৯ সালের ৩ আগস্ট ২৩ জনকে গুলি করে হত্যা করে একজন বন্দুকধারী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, হতাহত ৪

আপডেট সময় ০১:৩৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩