ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

মিলানের ‘প্রথম’ টটেনহ্যামবধ

ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারকে হারিয়েছে এসি মিলান। মঙ্গলবার রাতে ঘরের মাঠ সান সিরোয় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লেগের ম্যাচে স্পার্সদের বিপক্ষে তাদের জয় ১-০ গোলে। পরবর্তী রাউন্ডে যেতে হলে দ্বিতীয় লেগে অন্তত ২-০ ব্যবধানে জয় পেতে হবে ইংলিশ জায়ান্টদের।

অবশ্য ম্যাচের শুরুতে গোলের পর ব্যবধান আর বাড়াতে পারেনি মিলান। অন্যদিকে, গোল শোধ দিতে পারেনি স্পার্সরাও। তবে এর মধ্য দিয়েই একটি অপ্রাপ্তি ঘুচে গেল এসি মিলানের। প্রতিযোগিতামূলক ফুটবলে তারা প্রথমবারের মতো হারাল টটেনহ্যাম হটস্পারকে।

রাউন্ড অফ সিক্সটিনের প্রথম রাউন্ডের ম্যাচে ফেভারিট ছিল স্পার্সরা। মাঠে সেই ঝাঁজ দেখানোর আগেই গোল হজম করে বসে ইংলিশ জায়ান্টরা। ম্যাচের মাত্র ৭ম মিনিটে গোল করে মিলানকে লিড এনে দেন ব্রাহিম দিয়াজ।

শুরুতে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না প্রিমিয়ার লিগের দলটিকে। তবে পিছিয়ে পড়ার পর ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় তারা। বল দখল ও আক্রমণে এগিয়েও যায়। কিন্তু শট ও লক্ষ্যে রাখা শটের বিবেচনায় এগিয়ে ছিল মিলান। ওই একটি গোল ছাড়া কোনো গোলরক্ষককে কঠিন কোনো পরীক্ষায় পড়তে হয়নি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে জমে ওঠে ম্যাচ। গোলের জন্য মরিয়া দেখা যায় দুই দলকেই। তবে আর জালের দেখা পায়নি কোনো দলই।আগামী ৮ মার্চ টটেনহ্যামের মাঠে হবে ফিরতি লেগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ  

মিলানের ‘প্রথম’ টটেনহ্যামবধ

আপডেট সময় ০১:৫৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩