ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগেরহাটে ৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প, ভেস্তে গেল সুপেয় পানির স্বপ্ন জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন অর্থমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ রাষ্ট্রপতি নির্বাচন শেষে মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ১৯ দিনে প্রবাসী আয় ২৫ হাজার কোটি টাকা রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে জিএম কাদেরের অভিনন্দন বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মহাখালীতে ১২০ কেজি পলিথিন শপিংব্যাগ জব্দ করল ভ্রাম্যমাণ আদালত কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩১৪ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

বগুড়ায় চাচাকে হত্যার দায়ে দুই ভাতিজার যাবজ্জীবন

বগুড়ায় চাচাকে হত্যার দায়ে দুই ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকেল সোয়া ৩ টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা দুই ভাই হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ি গ্রামের নূরুল ইসলামের দুই ছেলে জোবায়ের হোসেন ও তাজুল ইসলাম। তাদের মধ্যে জোবায়ের পলাতক ও তাজুলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়াও এই মামলায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ প্রামাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। তারা হলেন, শিবগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী তাহেরা বেগম ও বগিলাগাড়ী গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে এমএ মোত্তালেব। বিষয়গুলো নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌসুলী অ্যাডভোকেট রেজাউল হক।

তিনি জানান, পুকুরের জায়গা মাপাজোক করা নিয়ে জোবায়ের ও তাজুল তার চাচা শাজাহান আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। ২০০৮ সালের মে মাসের ৬ তারিখ সকাল ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার সিঙ্গারগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে শাজাহান আলী চিকিৎসাধীম অবস্থায় মারা যায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে ৪০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প, ভেস্তে গেল সুপেয় পানির স্বপ্ন

বগুড়ায় চাচাকে হত্যার দায়ে দুই ভাতিজার যাবজ্জীবন

আপডেট সময় ০১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩