ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে বিভিন্ন মসজিদে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ পুঁজিবাজার থেকে ১৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায় সিটি গ্রুপ ট্রাম্পের প্রেস সচিবের পদ ছাড়লেন ক্যারোলাইন লিভিট চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৫ টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র দাখিল করল বিএনপি নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : পাটওয়ারী

যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ। 

বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোলাপবাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মনির হোসেন জনি, খেলাফত মোল্লা, সুমন মিয়া ও মতিয়ার রহমান। অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জ্যোতির্ময় সাহা জানান, বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগরীর গোলাপবাগ এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন। এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ২০ হাজার পিস ইয়াবাসহ তাদের চারজনকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা ঢাকায় নিয়ে এসে বিক্রি করে থাকে। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার জনির বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় ও খেলাফত মোল্লার বিরুদ্ধে মতিঝিল থানায় আরো একটি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের বিলিয়ন ডলারের রাজপ্রাসাদ রক্ষাকারী ক্ষেপণাস্ত্রব্যবস্থা ধ্বংসের দাবি ইউক্রেনের

যাত্রাবাড়ীতে ২০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার চার

আপডেট সময় ১২:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩