সংবাদ শিরোনাম ::
বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ বড়লেখা-জুড়ীর নদী ভাঙন রোধে স্থায়ী সমাধান চাইলেন এমপি নাসির উদ্দিন আহমেদ শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে  বালতি ভর্তি ককটেল উদ্ধার ঢাকা ওয়াসার মিটার রিডার থেকে কোটিপতি: ওয়াসা কর্মকর্তা হারুনের অ’বৈধ সম্পদের পাহাড় ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জামিল, প্রভাব খাটিয়ে আবারও চট্টগ্রাম ডিপোতে! খামারবাড়িতে কোটি টাকার বদলি বাণিজ্যের অভিযোগ, কেন্দ্রে ‘ডিজি’ মাসুম বিল্লাহ সাড়ে ৬ হাজার কোটি টাকার চুক্তিতে শুভঙ্করের ফাঁকি ৪ বিঘা জমি কিনে ৬৫ বিঘার প্রকল্প বিক্রি করছে ছুটি রিসোর্ট বাংলাদেশের স্কুলে বিতরণের জন্য ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব

টানা তৃতীয়বার সেরা নিয়োগদাতা নির্বাচিত হলো বিকাশ

নিয়েলসেন পরিচালিত ‘ক্যাম্পাস ট্র্যাক সার্ভে বি-স্কুল: ২০২২’-এ টানা তৃতীয়বার ‘এমপ্লয়ার অব চয়েস’ বা ‘সেরা পছন্দের নিয়োগদাতা’ নির্বাচিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান নিয়েলসেন আইকিউ বিশ্বব্যাপী বহু আগ থেকে জরিপটি পরিচালনা করে আসলেও বাংলাদেশে এটি করছে ২০১৩ সাল থেকে। প্রতিষ্ঠানটির গবেষণা পদ্ধতি ও ফলাফল বরাবরই সঙ্গতিপূর্ণ। এদিকে বিকাশও প্রতিনিয়ত নিজেকে সমৃদ্ধ করছে, যার প্রতিফলন ২০২০ ও ২০২১-এর পর ২০২২ সালেও ‘এমপ্লয়ার অব চয়েস’ স্বীকৃতি অর্জন।

উল্লেখ্য, এই জরিপে অংশগ্রহণকারীরা দেশের শীর্ষস্থানীয় ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের বিবিএ শেষ বর্ষ এবং এমবিএ-এর শিক্ষার্থী। বিকাশের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার মো. ফেরদৌস ইউসুফ বলেন, আমরা অনুপ্রাণিত যে, বিকাশের মতো একটি দেশীয় একটি কোম্পানি ২০২০ সাল থেকে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের এক নম্বর ‘এমপ্লয়ার অব চয়েস’ বা ‘সেরা পছন্দের নিয়োগদাতা’- নির্বাচিত হয়েছে। বিকাশ হলো এমন একটি প্রতিষ্ঠান যার কর্মীদের আন্তরিক প্রচেষ্টা এবং ক্রমাগত উদ্ভাবন লাখ লাখ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। এখানকার অনুপ্রেরণাদায়ী কাজের সংস্কৃতিকর্মীদের গ্রাহককেন্দ্রিক, উদ্ভাবনী, সহযোগিতামূলক, কর্মতৎপর এবং নৈতিক হতে সহায়তা করে। নেতৃত্বে থাকা বিকাশের কর্মকর্তারা সহকর্মীদের সঠিক দিকনির্দেশনা দিয়ে লক্ষ্য পূরণের জন্য সব সময় অনুপ্রাণিত করেন। ফলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় তারা সদা প্রস্তুত থাকেন এবং নিজেদেরকে আরও বিকশিত করার সুযোগ পান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

টানা তৃতীয়বার সেরা নিয়োগদাতা নির্বাচিত হলো বিকাশ

আপডেট সময় ০১:০৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩