সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

পালং পনির তৈরির সহজ রেসিপি

শীতকালীন শাক-সবজির মধ্যে অন্যতম হলো পালং শাক। অনেকের কাছেই এটি খুব প্রিয়। সুস্বাদু ও অত্যন্ত পুষ্টিকর এই শাক দিয়ে তৈরি করা যায় বিভিন্ন ধরনের খাবার। তার মধ্যে পালং পনির অন্যতম। জিভে জল আনা এই পদ তৈরির সঠিক রেসিপি অনেকেই জানেন না। ফলে এর স্বাদ থেকে বঞ্চিত থেকে যান। চলুন তবে জেনে নেওয়া যাক পালং পনির তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

পালং শাক- ১ কেজি

পনির- আধা কেজি

আস্ত জিরা- ১/২ চা চামচ

পেঁয়াজ- ৩টি

জিরা গুঁড়া- ১/২ চামচ

ধনিয়া গুঁড়া- পরিমাণমতো

আদা কুচি- সামান্য

রসুন কুচি- সামান্য

কাঁচা মরিচ- ২টি

টমেটো কুচি – ১টি

দারুচিনি- দুই টুকরা

এলাচ ও লবঙ্গ- ২টি করে

মরিচের গুঁড়া- ১ চামচ

হলুদ গুঁড়া- ১/২ চামচ

তেল- পরিমাণমতো

মাখন- ২ চা চামচ

লবণ ও চিনি- স্বাদ অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

পালং শাক গরম পানিতে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। তারপর পনির ছোট ছোট করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে তাতে সামান্য লবণ দিয়ে পনির হালকা ভেজে তুলে নিন। এবার আস্ত জিরা, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন, কাঁচা মরিচ, টমেটো কুচি সব একসঙ্গে কড়াইতে দিয়ে ভালোভাবে নেড়ে নিন। তারপর ব্লেন্ডারে পালং শাক ও সব ভাজা উপকরণ দিয়ে পেস্ট বানিয়ে নিন।

কড়াইতে তেল ও মাখন দিয়ে তাতে একে একে দারুচিনি, এলাচ, লবঙ্গ, ভাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে মিডিয়াম আঁচে কয়েক মিনিট কষান। এবার বেটে রাখা পালং শাক ও মশলা দিয়ে সামান্য পানি দিন। মাঝারি আঁচে আরও কয়েক মিনিট কষান। এরপর লবণ, চিনি, ভেজে রাখা পনির ও গরম মশলা দিয়ে দিন। হালকা আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। তারপর আঁচ নিভিয়ে নামিয়ে নিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

পালং পনির তৈরির সহজ রেসিপি

আপডেট সময় ০১:১৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩