ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোহাম্মদপুর-শ্যামলী এলাকায় অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ বারবার রেগে যান? নিয়ন্ত্রণে আনতে মেনে চলুন এই সহজ কৌশল ফরিদপুরে তিন জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত  কত টাকায় চেলসিতে যোগ দিলেন মার্টিনেজ? বেকার হলেই মনে হয় আগে পাপ করেছি, পপির বক্তব্যে বাপ্পারাজের কটাক্ষ! বিদ্যুৎ নিয়ে আমাদের সঙ্গে খেলা করছে আদানি: স্বাস্থ্যমন্ত্রী এক মরদেহের একাধিক দাবিদার, মৃতদের অনেককে সনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল রাজৈরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাবান্ধা জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ সীমান্তের সবুজ সৌন্দর্যে কুমিল্লার চান্দিনায় কাকী হত্যা দায়ে স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জোনাল অফিস ঘেরাও ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন টেক্সটাইল শ্রমিকরা। রোববার প্রায় দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ অফিসও মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা।  মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এ কর্মসূচি পালন করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন মাধবদী থানা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনায় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম মহসিন কবির জানান, লোডশেডিং জাতীয় সমস্যা। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আগামী এক সপ্তাহের মধ্যে মাধবদীতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি।বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যানচলাচল স্বাভাবিক হয়।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাউল হাসান, মাধবদী থানারঅফিসার ইনচার্জ মো. কামাল হোসেন এবং বিএনপি নেতা কাজী ওয়াসিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাউপস্থিত ছিলেন।
আমান নামের এক শ্রমিক জানান, লোডশেডিংয়ের কারণে কাপড় উৎপাদন করতে পারছি না।ফলে মজুরিও ঠিকঠাক মতো পাচ্ছি না। এভাবে চললে আমাদের পথে বসা ছাড়া উপায় থাকবে না। তাইদ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানাচ্ছি।’
প্রশাসনের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি, পরিবেশ স্বাভাবিক নাহলে পুণরায় লাগাতার কর্মসূচিতে যেতে বাধ্য হব।’
মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘স্থানীয় কয়েকটি কারখানার শ্রমিক একত্র হয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নেন। পরে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের  অভাবে বিভিন্ন শিল্পঅঞ্চলে শিল্প মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি কর্মসংস্থান শ্রমিকরা হারাচ্ছেন। শিল্পঅঞ্চলগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে অর্ধেক কারখানা সক্ষমতায় উৎপাদনে ফিরে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুর-শ্যামলী এলাকায় অটোরিকশা উচ্ছেদ, বিচ্ছিন্ন চার্জিং সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ

নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট সময় ০৬:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬