ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ৩০ আগস্ট ২০২৬ গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি টিম অভিযান চালায়। উপজেলার ফরদাবাদ গ্রামের রাস্তার ওপর অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৫০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—
শামীম আহমেদ মোরশেদ, বয়স ৩৫ বছর এবং মো. শামীম, বয়স ৩১ বছর। তারা দুজনই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা মাদক ও প্রাইভেটকার জনসাধারণ ও আসামিদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া 





















