ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মের বেড়াজালে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়  এনবিআরের সাবেক সদস্য জিয়ার অঢেল সম্পদ ওয়াসার কর্মকর্তা হারুন অর রশিদ রানার বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ লালমনিরহাটের কালীগঞ্জ পিআইও অফিসে ঘুষের অভিযোগ রাজধানীর আরামবাগ-ফকিরাপুলে অবৈধ বাস টার্মিনালের আড়ালে কোটি টাকার বাণিজ্য ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও স্ত্রীর শেষ কথাই এখন স্মৃতি, বন্যায় নিখোঁজ স্বজনদের খুঁজতে নেপালে প্রমোদ সরকারি নির্ধারিত সময়ে অফিসে অনুপস্থিতির অভিযোগ লাকসাম পূর্ব ইউপি সচিবের বিরুদ্ধে মা মারা যাওয়ার পরও মায়ের মুখ দেখতে দেয়নি হাসিনা সরকার : জয়নুল আবদিন স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সৈয়দপুর ও কালাকচুয়া এলাকায় অবৈধ ইউটার্ন বন্ধে সড়ক বিভাজকে স্থাপন করা খুঁটি বারবার তুলে ফেলছে দুর্বৃত্তরা। এতে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের এসব এলাকায় যানবাহনের অবৈধ ইউটার্ন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুঁটি স্থাপন করলেও তা বেশিদিন টেকে না। সর্বশেষ খুঁটি পুনরায় স্থাপনের এক রাত না পেরোতেই সেগুলো আবারও তুলে ফেলা হয়েছে। ফলে আগের মতোই ঝুঁকিপূর্ণভাবে ইউটার্ন নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ম না মেনে ইউটার্ন নেওয়ার কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। অবৈধ ইউটার্ন বন্ধে খুঁটি স্থাপন করা হলেও দুর্বৃত্তদের কারণে সেগুলো বারবার অপসারণ হওয়ায় কার্যকর উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।

তাদের দাবি, খুঁটি তুলে ফেলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সৈয়দপুর ও কালাকচুয়া এলাকায় দ্রুত নৈশকালীন হাই-ডেফিনিশন সিসিটিভি বা আইপি ক্যামেরা স্থাপন করা হোক। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে অবৈধ ইউটার্ন বন্ধে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা নেওয়া এবং খুঁটি অপসারণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের মতে, মহাসড়কে দুর্ঘটনা কমাতে শুধু খুঁটি স্থাপন করলেই হবে না; এগুলো যাতে কেউ সরিয়ে ফেলতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মের বেড়াজালে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

ইউটার্ন বন্ধের খুঁটি বসানোর এক রাত না পেরোতেই উধাও

আপডেট সময় ১২:০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬