ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, সড়ক র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটি, কালুখালী, রাজবাড়ীর আয়োজনে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ইমাম মাওলানা আব্দুল খালেক। আলোচনা সভায় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম আতিক, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মিয়া, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ মোল্লাসহ মৎস্যজীবী প্রতিনিধি, মৎস্যচাষী প্রতিনিধি ও মৎস্য উদ্যোক্তা প্রতিনিধিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার আব্দুল জব্বার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ ফিরোজ আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারিকুল ইসলাম।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন সফল ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। এদের মধ্যে সফল মৎস্য উদ্যোক্তা হিসেবে আবু তালেব, সফল মৎস্যচাষী হিসেবে মোঃ আব্দুল মজিদ মোল্লা এবং সফল পোনামাছ উৎপাদনকারী হিসেবে মোঃ এরশাদ শেখ সম্মাননা লাভ করেন।

বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষ সম্প্রসারণ, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য সম্পদ সংরক্ষণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী দিনের কর্মসূচি শেষ হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬