ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস

পাবনাবাসীকে সুখবর দিয়ে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, সাড়ে ৪ কোটি মানুষের প্রত্যাশা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার আমুল বৈপ্লবিক পরিবর্তনের জন্য পাবনা জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। যার ফলে পাবনাতে আমি আগাম সুখবর দিতে পারি যে ওয়াই সিস্টেম ব্রিজ পাবনাকে কানেক্ট (সংযুক্ত) করে হতে যাচ্ছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা জানান।

শিমুল বিশ্বাস বলেন, শিগগিরই পাবনাতে ট্রেন চলাচল শুরু হবে এবং বিমানবন্দরও চালু হবে। এতে পকেট জেলা হিসেবে যে সমালোচনা এবং কষ্ট তা ঘুচে যাবে ইনশাআল্লাহ। আমরা এখানে ভালো কিছু করতে চাই। ওয়াই ব্রিজ এবং পদ্মা ব্যারেজ এই দুটি আমাদের গোটা দেশের মধ্যে পাবনাকে এগিয়ে রাখবে এবং ১ নম্বরে থাকবে।

তিনি বলেন, আল্লাহ তায়ালা আমাদের ভাগ্য বদলের চুড়ান্ত সুযোগ করে দিয়েছে। এখন শুধু আমাদের জাতীয় ঐক্য দরকার। সঠিক পরিকল্পনা দরকার। ৫শ বছরের বঞ্চনা আমরা এক দশকে বদলে দিতে পারবো ইনশাআল্লাহ। সেই সুবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধ ভাবে কাজে লাগাতে হবে।

জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাব সেক্রেটারি জহুরুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস

আপডেট সময় ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬