ঢাকা ০৭:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

‎লক্ষ্মীপুরের কমলনগরে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে হাজিরহাট বাজারে কমলনগর থানা পুলিশের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি হাজিরহাট বাজারের মাদ্রাসা গেট থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজারের দক্ষিণ মাথায় গিয়ে সমাবেশে মিলিত হন তারা। ওই সময় বক্তব্য রাখেন, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) ডা. শামসুল আলম, ওসি মোহাম্মদ ফরিদুল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, যুবদলের আহবায়ক ইউছুপ পাটোয়ারী, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি শরীফুল ইসলাম ও ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু। এ ছাড়াও মাদক বিরোধী সমাবেশ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
সমাবেশে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, কমলনগর উপজেলাকে মাদক ও জুয়া মুক্ত করতে তারা উপজেলার বিভিন্ন স্পটে সমাবেশ করছেন। আজকের পর থেকে আর সমাবেশ হবে না। এখন থেকে অভিযান চলবে। এ সময় মাদক কারবারিদের হুশিয়ারি দিয়ে ওসি বলেন, “এ উপজেলায় যারা মাদক ও জুয়ার সাথে জড়িত তারা এখনো সময় আছে ভালো হয়ে যান। কমলনগরে মাদক এবং পুলিশ এক সাথে থাকতে পারবে না। হয় মাদক থাকবে; না হয় পুলিশ থাকবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

কমলনগরে মাদক বিরোধী সমাবেশ

আপডেট সময় ০৫:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬