ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

“রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা মৎস্য দপ্তরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আলোচনা সভায় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আঃ মান্নান সরদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু আনাছ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন মীর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি.এম. কামরুজ্জামান’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল’সহ  বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন এবং জলাশয়ের সুষ্ঠু ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় নির্বাচিত ব্যক্তিদের মধ্যে মৎস্য পুরস্কার প্রদান করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত

আপডেট সময় ০২:১৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬