ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন

৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন

কুমিল্লা নগরীর পুরাতন বিমানবন্দর এলাকার রাজাপাড়ায় আজ রোববার উদ্বোধন হচ্ছে কুমিল্লা বাণিজ্য মেলা। মেলা পরিচালনায় হাউজি, সার্কাস, জুয়া ও কোনো ধরনের অশালীন কার্যক্রম না রাখাসহ পাঁচটি শর্তে আয়োজক ও সাতটি ইসলামি সংগঠনের মধ্যে সমঝোতা হয়েছে।

রোববার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় কুমিল্লা বাণিজ্য মেলা নিয়ে বিভিন্ন দাবির বিষয়ে আয়োজক ও সাতটি ইসলামি সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশসহ সাতটি সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি স্থগিত করা হয়।

সমঝোতা অনুযায়ী, মেলায় কোনো হাউজি, সার্কাস, জুয়া কিংবা অশালীন কার্যক্রম রাখা যাবে না। প্রবেশ টিকিট বা কুপনের নামে প্রতিদিন র‍্যাফেল ড্রও করা যাবে না। পাশাপাশি শহর কিংবা শহরের বাইরে ভাসমান কোনো টিকিট বিক্রি করা যাবে না। মেলার কার্যক্রম নির্ধারিত শর্ত মেনেই পরিচালনা করতে হবে।

বৈঠকে মেলা কমিটির পক্ষে বক্তব্য রাখেন তারেক আহমেদ। সাতটি সংগঠনের পক্ষে বক্তব্য দেন মাওলানা সামছুল আলম জিলানী।

মেলা কমিটির পক্ষে তারেক আহমেদ বলেন, এ মেলার মাধ্যমে উদ্যোক্তা, ব্যবসায়ী ও কর্মচারীসহ প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগ সৃষ্টি হয়েছে। তরুণদের মাদক ও নেশা থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও ব্যবসায়িক কর্মকাণ্ডে উৎসাহিত করাও মেলার অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তা ও ব্যবসায়ীদের পণ্য প্রদর্শন এবং বেচাকেনার সুযোগ তৈরি করাই মেলার মূল লক্ষ্য। পাশাপাশি মানুষের জন্য নিরাপদ বিনোদনের ব্যবস্থা করা হবে। মেলায় কোনো ধরনের জুয়া, অশালীন কর্মকাণ্ড কিংবা অনৈতিক বিনোদনের সুযোগ দেওয়া হবে না।

মাওলানা সামছুল আলম জিলানী বলেন, মেলা যেন বাণিজ্যিক ও বিনোদনমূলক কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং কোনোভাবেই জুয়া বা অশালীনতার মাধ্যমে পরিচালিত না হয়—এ বিষয়ে আয়োজকদের কাছ থেকে সুস্পষ্ট আশ্বাস পাওয়া গেছে। এসব শর্ত বাস্তবায়ন হলে আপত্তির বিষয়গুলো আর থাকবে না।

আয়োজকরা জানান, পুরাতন বিমানবন্দর এলাকার রাজাপাড়ায় আয়োজিত এ মেলায় স্থানীয় ও বাইরের বিভিন্ন উদ্যোক্তা ও ব্যবসায়ী অংশ নিচ্ছেন। মেলার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের প্রসারের পাশাপাশি স্থানীয় পর্যায়ে অস্থায়ী কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে আরও বলা হয়েছে, নির্ধারিত শর্ত মেনেই মেলার সব কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে মেলার পরিবেশ সুন্দর, নিরাপদ ও পরিবারবান্ধব রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন

আপডেট সময় ০২:১৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬