ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন শিগগিরই ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী প্রেমের বিচ্ছেদ সহ্য করতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা! ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন

তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

কুমিল্লাজুড়ে তীব্র গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছেন সিএনজি, প্রাইভেট কার,এম্বুলেন্স ও বাসসহ বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীরা। গ্যাসের চাপ কম থাকায় জেলার অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকটি পাম্প চালু থাকলেও সেখানে গ্যাস নিতে যানবাহনের দীর্ঘ লাইন দেখা গেছে।

রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকার সিএনজি পাম্পে ভিড় বাড়তে থাকে। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। অনেক পাম্পে গ্যাসের চাপ একেবারেই না থাকায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

গ্যাস সংকটে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশার চালকরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গ্যাস না পেয়ে অনেককে খালি গাড়ি নিয়ে ফিরে যেতে হচ্ছে। এতে চালকদের আয় কমার পাশাপাশি যাত্রীদেরও ভোগান্তি বেড়েছে।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে কুমিল্লার মহাসড়কেও। অন্যান্য দিনের তুলনায় সড়কে যানবাহনের সংখ্যা কম দেখা গেছে। গ্যাসের অভাবে অনেক যানবাহন চলাচল বন্ধ রাখায় গণপরিবহন সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে সংকট নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত গ্যাসের চাপ স্বাভাবিক করার পাশাপাশি সংকটের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

চালকদের আশঙ্কা, সংকট দীর্ঘ হলে তাদের দৈনিক আয় আরও কমে যাবে এবং কুমিল্লার সড়ক পরিবহন ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে।

তবে গ্যাস সংকটের সুনির্দিষ্ট কারণ এবং পরিস্থিতি কখন স্বাভাবিক হবে—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত!

তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

আপডেট সময় ০২:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬