নীলফামারীর ডিমলা উপজেলায় নাওতারা নদীর ওপর নির্মিত একটি কাঠের সাঁকো পরিদর্শনে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা। সাধারণ মানুষের দুর্ভোগের চিত্র দেখতে এবং সাঁকোটির জরাজীর্ণ অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে হঠাৎ কাঠের সাঁকোটি ভেঙে নদীতে পড়ে যান কয়েকজন নেতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, নাওতারা ইউনিয়নের ওই নদী পারাপারে দীর্ঘ দিন ধরে ঝুঁকিপূর্ণ এই কাঠের সাঁকোটি ব্যবহার করে আসছেন কয়েক কয়েকটি গ্রামের মানুষ। স্থায়ী সেতুর অভাবে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় শিক্ষার্থী ও পথচারীদের। এলাকাবাসীর এই দুর্ভোগ সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা ও স্থানীয় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
পরিদর্শনকালে সাঁকোর ওপর একাধিক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দা একসাথে উঠলে অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে সাঁকোর মাঝের একটি অংশ ভেঙে পড়ে। এতে পরিদর্শনকারী দলের কয়েকজন নেতা এবং সঙ্গে থাকা স্থানীয় কয়েকজন বাসিন্দা সরাসরি নদীতে পড়ে যান।
নদীর পানি তুলনামূলক কম থাকায় এবং উপস্থিত অন্যান্যদের দ্রুত তৎপরতায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কয়েকজন সামান্য আঘাত পান এবং তাঁদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর উপস্থিত নেতৃবৃন্দ জানান, “আমরা এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ স্বচক্ষে দেখতে এসেছিলাম। এই দুর্ঘটনাই প্রমাণ করে সাঁকোটি কতটা জীবনঘাতী অবস্থায় ছিল। দ্রুত এখানে একটি পাকা সেতু নির্মাণ করা না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।”
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, নাওতারা নদীর এই পয়েন্টে দ্রুত একটি স্থায়ী পাকা সেতু নির্মাণ করে হাজার হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হোক।
সংবাদ শিরোনাম ::
ডিমলায় নাওতারা নদীর কাঠের সাঁকো ভেঙে নদীতে পড়লেন জামায়াত নেতারা
-
আল মিজান ইসলাম-নীলফামারী জেলা প্রতিনিধি - আপডেট সময় ০৩:৪৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- ৫১৫ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















