ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেপ্তার ১

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় গত ১০ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র চৌকষ আভিযানিক দল জানতে পারে যে, মাদকদ্রব্যের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে।
উক্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর মাজারদিয়া বিওপি’র চৌকষ আভিযানিক দল রাজশাহী জেলার দামকুড়া থানাধীন ফরেস্ট বাগান নামক এলাকা দিয়ে যাতে মাদক দ্রব্যের চালান বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে আভিযানিক দল ফরেস্ট বাগান নামক এলাকার পদ্মা নদীর চরের মধ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে আভিযানিক দল দেখতে পায় যে, একজন মোটর সাইকেল আরোহী ভারতের দিক হতে বাংলাদেশের দিকে আসছে।
উক্ত মোটর সাইকেল আরোহী আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দ্রুত ইউটার্ন নিয়ে দিক পরিবর্তন করার চেষ্টা করলে নিয়ন্ত্রন হারিয়ে পড়ে যায় এবং মোটর সাইকেল রেখে পালানোর চেষ্টা করে। তখন আভিযানিক দল কর্তৃক তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। উক্ত ব্যক্তি কেনো পালানোর চেষ্টা করেছে জানতে চাইলে সে জানায় তার মোটর সাইকেলের সিটের নিচে ভারতীয় অবৈধ মালামাল রয়েছে। তখন আভিযানিক দল মাদক কারবারি মো: রিপন আলী (২০), পিতা মো: সাত্তার মোল্লা, গ্রাম- চর মাজার দিয়া পূর্ব পাড়া, ডাকঘর- কোট বাজার, থানা- দামকুরা, জেলা: রাজশাহী’কে গ্রেফতার করেন। পরবর্তীতে আভিযানিক দল মোটর সাইকেল তল্লাশী করে সিটের নিচে থাকা ব্যাগ হতে ১৬ বোতল ব্রণ কফ সিরাপ* জব্দ করেন। গ্রেফতারকৃত আসামী, মাদকদ্রব্য, ০১টি বাটন মোবাইল (Symphony) এবং ০১টি মোটরসাইকেল দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের

রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ১২:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬