ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’!

মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে ১৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো বশির মিয়া (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়নের নোয়াগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো বশির মিয়া মুরাদনগর উপজেলার ৯ নং কামাল্লা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আছানপুর (বড় বাড়ি) গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশে এসআই মো নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সোমবার দুপুরে নোয়াগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় নোয়াগাঁও বাজারে ফেরদৌসের ভাঙ্গারির দোকানের সামনে থেকে বশির মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার বশির মিয়ার বিরুদ্ধে পূর্বে আরও একটি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মুরাদনগরকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে ১৩ প্রাণের শোকে স্তব্ধ পরিবারগুলো এখনো কান্না থামছে না স্বজনদের

মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১২:০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬