ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল মহেশখালীতে এসএসসি ফলাফলে পাশের হারে আইল্যান্ড হাই স্কুল ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বেতাগীতে চারা বিতরণ করলেন জেলা প্রশাসক  নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক

শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর

বাগেরহাটের রামপালে শিশুশ্রম, বাল্যবিবাহ এবং স্কুল ড্রপআউট (ঝরে পড়া) মুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক অগ্রগতি পর্যালোচনা সভা ও অঙ্গীকারনামা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এপি এবং রামপাল এডিপিসিও-এর যৌথ আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এপির সিনিয়র ম্যানেজার ফুলি সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসার ফুলি সরকার, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌধুরী, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, প্রোগ্রাম অফিসার পার্থ সারথি দেব এবং প্রোগ্রাম অফিসার ইশিতা বৈরাগী।
সভায় রামপাল প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন রামপাল প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ শাহাজালাল গাজী, সদস্য সচিব মোঃ আরিফ গজনবী, যুগ্ম আহ্বায়ক মোঃ সাগর আহমেদ, এবং সদস্য জিল্লু রহমান, মোঃ আবদুল্লাহ, রবিউল ইসলাম, মাসুম বিল্লাহ, রাকিবুল ইসলাম সুমন, ইমরান হোসেন শান্ত, আকাশ সহ অনেকে।
সংবাদের মূল বিষয় ও অঙ্গীকারনামা:
সভায় বক্তারা শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুশ্রম নির্মূল এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে গৃহীত বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দ শিশু সুরক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার লক্ষ্যে একটি ‘ব্যক্তিগত অঙ্গীকারনামা’-য় স্বাক্ষর করেন। এতে সাংবাদিকরা অঙ্গীকার করেন যে কোনো শিশু যেন শিশুশ্রমের শিকার না হয় এবং তাদের শিক্ষার সুযোগ তৈরিতে প্রচার-প্রচারণা চালানো হবে।বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমে সচেতনতামূলক সংবাদ প্রকাশ ও তথ্য পেলে প্রশাসনকে সহায়তা করা হবে।ঝরে পড়া শিশুদের পুনরায় শিক্ষার আলোয় ফেরাতে জনসচেতনতা সৃষ্টি করা হবে।সংবাদের ক্ষেত্রে শিশু সুরক্ষা, মর্যাদা ও গোপনীয়তা বজায় রেখে ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে ব্যবহার করা হবে।
সাংবাদিকেরা তাঁদের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “কোনো শিশু শিশুশ্রমে নয়, কোনো শিশুর বাল্যবিবাহ নয় এবং কোনো শিশু বিদ্যালয়ের বাইরে নয়—শিশুর অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমরা আমাদের কলম, কণ্ঠ ও গণমাধ্যমের শক্তিকে দায়িত্বশীলভাবে কাজে লাগাব।”
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাদ্য অধিদপ্তর ঠিকাদার সমিতির নতুন সভাপতি সাগর, সম্পাদক মাসুদ, সাংগঠনিক কোয়েল

শিশুশ্রম, বাল্যবিবাহ ও ড্রপআউটমুক্ত রামপাল গঠনে সাংবাদিকদের অঙ্গীকারনামা স্বাক্ষর

আপডেট সময় ০৪:১১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬