ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পলাতক স্বামী খারিজের কারণ জানতে চাওয়ায় আইনজীবীকে হেনস্তা শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার সোনা ফেলে পালালেন চালক শিবগঞ্জে এসএসসিতে উত্তীর্ণ না হওয়ায় শিক্ষার্থীর মৃত্যু সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি বরগুনার বেতাগী গার্লস স্কুলে ‘ল্যাংগুয়েজ অ্যান্ড ডিবেট ক্লাব’ উদ্বোধন করলেন জেলা প্রশাসক জুলাইয়ে হামলার সংবাদ প্রচার করা টিভি বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে: জামায়াত আমির সব ধ্বংস করে গেছে ফ্যাসিবাদী সরকার, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে আদালতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল এমপি

বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগ তুলে চাঁপাইনবাবগঞ্জ জেলা দায়রা জজ আদালত-২-এর বিচারকের খাস কামরা ও এজলাসে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১০ আগস্ট) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল।
পরিদর্শনকালে তিনি এজলাস ও খাস কামরার ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করেন, স্টাফদের খোঁজখবর নেন এবং বিচারকের সঙ্গে মুঠোফোনে কথা বলেন। এ সময় আদালতের বিচারিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে উপস্থিত কর্মচারীরা কান্নায় ভেঙে পড়েন। সংসদ সদস্য তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস জানান।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নুরুল ইসলাম বুলবুল এমপি এই ঘটনাকে ‘নজিরবিহীন ও ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে বলেন, স্বাধীন বিচার ব্যবস্থার ওপর এ ধরনের হামলা ফ্যাসিবাদের পুনরাবৃত্তির শামিল। তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। উল্লেখ্য, একটি বিস্ফোরক মামলার জামিন শুনানির সময় আদালতে বিদ্যুৎ না থাকা নিয়ে বিচারকের একটি মন্তব্যকে কেন্দ্র করে উক্ত অপ্রীতিকর ও ভাঙচুরের ঘটনা ঘটে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

 নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসে এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ ৫ পেয়েছে

চাঁপাইনবাবগঞ্জে আদালতে হামলার ঘটনাস্থল পরিদর্শনে নুরুল ইসলাম বুলবুল এমপি

আপডেট সময় ০৩:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬