বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে একজন নিহত এবং অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম।
এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত গুরুতর আহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আল মামুন-উল ইসলাম বলেন, ‘সর্বশেষ তথ্যমতে, একজন নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন।’
আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি 





















