ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

৮ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পড়া অবস্থায় পিতার জানাজায় অংশ নিলেন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ।
শনিবার (৮ আগস্ট) বিকেলে কাশিমপুর কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়ে রাত ১১টায় কোটালীপাড়া পৌর ভবনের মাঠে  অনুষ্ঠিত পিতার জানাজায় অংশগ্রহণ শেষে কামাল হোসেন শেখকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখের পিতা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান (৯৭) গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় (রাত ২.৩০) বার্ধক্যজনিত কারণে পৌরসভার নিজ বাসায় ইন্তেকাল করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। মৃত কালে তিনি ৪ পুত্র ও ৪ কন্যা রেখে গেছেন।
শেখ লুৎফর রহমান পৌর আওয়ামী লীগের সভাপতি ও কোটালীপাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার ছিলেন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমান  রহমান কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।
 পিতার মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে কামাল হোসেন শেখকে প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে তাকে কারা কর্তৃপক্ষ ৮ ঘন্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেয়।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের একটি প্রিজন ভ্যানে কামাল হোসেন শেখকে কোটালীপাড়ায় নিয়ে আসা হয়।প্রিজন ভ্যান থেকে নেমে পিতার লাশ দেখে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।তাঁর কান্না দেখে উপস্থিত আত্মীয় স্বজনও কান্না শুরু করলে একটি শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, কোটালীপাড়া পৌরসভার সাবেক মেয়র কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে মামলা রয়েছে। এই মামলায় তিনি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। তার পিতার মৃত্যুতে তাকে ৮ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছিল। মুক্তি পেয়ে কামাল হোসেন শেখ কোটালীপাড়ায় এসে তার পিতার জানাযায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়।
এদিকে শনিবার বাদ আসর পৌর ঈদগাহ মাঠে বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবনের মাঠে দ্বিতীয় জানাজা শেষ রাষ্ট্রীয় মর্যদায় পঞ্চপল্লী কবরস্থানে দাফন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের দুটি জানাযায় বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াত ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের কফিনে ফুল দিয়ে শেষ বিদায় জানানো হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা 

আপডেট সময় ১২:০৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬