ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা

নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, রেজিস্ট্রেশন নং-১৭২৪ কর্তৃক অনুমোদিত নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মতিঝিল পেট্রোল পাম্প সংলগ্ন জনতা অফিসের নিচতলায় এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা এবং গুলিস্তান টার্মিনাল কমিটির প্রধান উপদেষ্টা ও সভাপতি আব্দুর রহিম বকস দুদু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক এবং গুলিস্তান টার্মিনাল কমিটির উপদেষ্টা সুমন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব ও গুলিস্তান টার্মিনাল কমিটির উপদেষ্টা বদরুল আলম সবুজ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমদাদ হোসেন পাটোয়ারী। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল খায়ের খাজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাশারুল আলম কামাল।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বকস দুদু বলেন, শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিবহন খাতকে আরও সুসংগঠিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি টার্মিনালে কর্মরত শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, নতুন পরিচালনা কমিটির সদস্যদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থেকে শ্রমিকদের কল্যাণে কাজ করতে হবে। কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।

সভায় গুলিস্তান টার্মিনাল কমিটির যুগ্ম আহ্বায়ক শরিফ হোসেনসহ টার্মিনাল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬