পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, ট্রাক্টর ও পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি. নং রাজ-২৬৪-এর নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা দোয়া হয় । শনিবার (৮ আগস্ট) রাত ১০টায় পঞ্চগড় চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটি কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, ট্রাক্টর ও পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত ১ নম্বর চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটি। অনুষ্ঠানে চালক শ্রম কল্যাণ উপকমিটির সভাপতি জামিরুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটির উপদেষ্টা মো. সোয়েব আলী সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নম্বর চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটির উপদেষ্টা মো. আব্দুল কাদের মাসুম এবং মো. শরিফুল ইসলাম পারভেজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১ নম্বর চালক শাখা শ্রম কল্যাণ উপকমিটির সাধারণ সম্পাদক মো. আলিমুল ইসলাম।
সংবর্ধনা অনুষ্ঠানে পঞ্চগড় জেলা ট্রাক, ট্যাংকলড়ি, কাভার্ডভ্যান, ট্রাক্টর ও পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি. নং রাজ-২৬৪-এর নবনির্বাচিত সভাপতি রাজিউর রহমান রাজু, সাধারণ সম্পাদক আকবর আলীসহ নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
এ সময় বক্তারা নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, পরিবহন শ্রমিকদের অধিকার, কল্যাণ ও বিভিন্ন সমস্যা সমাধানে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি শ্রমিকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শ্রমিকদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে
আনিসুর রহমান মানিক, পঞ্চগড় জেলা প্রতিনিধি 





















